নয়াদিল্লি : ফের বোমাতঙ্ক স্কুলে। দিল্লির ৯টি স্কুলে বোমাতঙ্ক ঘিরে চরম উৎকণ্ঠা ছড়িয়ে পড়ল অভিভাবকদের মধ্যে। যার জেরে জরুরি পরিস্থিতি তৈরি হয় এদিন। সাম্প্রতিক সময়ে ভারতের বড় বড় শহরে বারবার এই ধরনের ঘটনা সামনে আসছে। এদিনও রাজধানীর বুকে থাকা একাধিক নামী শিক্ষা প্রতিষ্ঠানে বোমা হুমকি আসে। সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে আসে হুমকি। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায় দিল্লি পুলিশ। দমকল এবং বম্ব স্কোয়াড মোতায়েন করা হয়।

#WATCH | Bomb threat calls were received at nine schools in Delhi. Delhi Police, fire teams, and bomb disposal squads are present at the spots.

Visuals from Bal Bharti School pic.twitter.com/cQuEKvUgii
— ANI (@ANI) February 9, 2026

দেশের একাধিক মেট্রো শহরে আকছার এ ধরনের ঘটনা ঘটছে। যার জেরে স্কুল প্রশাসন এবং অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে গত ২৯ জানুয়ারি সকালেও রাজধানীর পাঁচটি স্কুলে বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ই-মেলে বোমার হুমকি আসে স্কুলগুলিতে। ওই ঘটনায় যে স্কুলগুলিকে টার্গেট করা হয়েছিল তার মধ্যে ছিল দিল্লি ক্যান্টনমেন্টের লরেটো কনভেন্ট, চিত্তরঞ্জন পার্কের ডন বসকো স্কুল এবং আনন্দ নিকেতন ও দ্বারকার কারমেল কনভেন্ট ক্যাম্পাস।

তার একদিন আগে, ২৮ জানুয়ারি, দ্বারকা আদালত চত্বরেও বোমা হামলার হুমকি পাওয়া যায়, যা পরবর্তীকালে মিথ্যা বলে প্রমাণিত হয়। দিল্লি পুলিশ কর্তারা আগেও বলেছিলেন যে, বারবার হুমকির উৎস খুঁজে বের করার জন্য তদন্ত চলছে। সতর্ক করে দিয়েছিল যে, এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

২০২৫ সালের সেপ্টেম্বর মাসে দিল্লি হাইকোর্টে বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছিল। বোমাতঙ্কের জেরে খালি করা হয় দিল্লি হাইকোর্ট। বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে আসে ই-মেল। গোটা দিল্লি হাইকোর্ট খালি করে চলে তল্লাশি। শুনানি চলাকালীন এজলাস থেকে উঠে চলে যান বিচারপতিরা। বোমাতঙ্কের জেরে এজলাস ছাড়ে বাদি-বিবাদী দু'পক্ষ। হাইকোর্ট চত্বরের বাইরে দাঁড়িয়ে ছিলেন বিচারপতি ও কৌঁসুলিরা। দিল্লি হাইকোর্টে তখনকার মতো সমস্ত শুনানি বন্ধ হয়ে যায়। কোর্টরুম ৩ -এ তিনটে বোমা রাখা আছে এমনটাই বলা হয় ওই হুমকি ইমেলে। বিকেল ৩টের সময় বোমা বিস্ফোরণ হবে এমনটাই হুমকি দেওয়া হয়। Delhi School News

from india https://ift.tt/VPSIDcF
via IFTTT
0 Comments