Aam Aadmi Party: বিজেপি-তেই কি যোগ দেবেন রাঘব চাড্ডা? জল্পনা তুঙ্গে, সাংসদের ডানা ছাঁটল আম আদমি পার্টি

নয়াদিল্লি: জল্পনা চলছিল বেশ কিছু দিন ধরেই। এবার সাংসদ রাঘব চাড্ডার ডানা ছাঁট আম আদমি পার্টি। তাঁকে রাজ্যসভার ডেপুটি নেতার পদ থেকে সরিয়ে দিল AAP. পরিবর্তে দায়িত্বে আনা হল পঞ্জাবের সাংসদ অশোক মিত্তলকে। রাজ্যসভায় AAP-এর নেতা সাংসদ সঞ্জয় সিংহ। (Raghav Chadha)

এই মুহূর্তে রাজ্যসভায় AAP-এর সদস্য সংখ্যা ১০। এর মধ্য়ে সাত জন পঞ্জাবের, তিন জন দিল্লির। বিজেপি, কংগ্রেস এবং তৃণমূলের পর রাজ্যসভায় চতুর্থ বৃহত্তম দল AAP. রাঘবের জায়গায় যে অশোককে ডেপুটি নেতা করল তারা, তিনি লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর। রাজ্যসভার সেক্রেট্যারিয়টকে চিঠিও দিয়েছে AAP. রদবদলের কথা জানানোর পাশাপাশি, সংসদে বক্তৃতা করার জন্য় যাতে আর সময় না পান রাঘব, জানানো হয়েছে। (Aam Aadmi Party)

গোটা ঘটনায় জোর চর্চা শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। একসময় অরবিন্দ কেজরিওয়ালের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন রাঘব। দলের অন্দরেও শীর্ষনেতা হিসেবেই পরিচিত ছিলেন। সেই রাঘবের ডানা ছাঁটার সিদ্ধান্ত কেন, উঠছে প্রশ্ন।

একেবারে সূচনাপর্ব থেকেই AAP-এ রয়েছেন রাঘব। দলের জাতীয় মুখপাত্রের ভূমিকাও পালন করেন। মাত্র ২৬ বছর বয়সে দলের কোষাধ্য়ক্ষও নিযুক্ত হন। ২০২০ সালের দিল্লি নির্বাচনে রাজিন্দর নগর থেকে জয়ী হন তিনি। দিল্লি জল বোর্ডের ভাইস চেয়ারম্যান নিযুক্ত হন। ২০২২ সালে রাজ্যসভায় তাঁকে মনোনীত করে দল।

রাঘবের দায়িত্ব লাঘব করা নিয়ে এখনও কিছু জানায়নি AAP. তবে তাঁকে নিয়ে বেশ কিছু দিন ধরেই গুঞ্জন চলছিল। বিশেষ করে আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালের জেলযাত্রা থেকে পরবর্তীতে ক্লিনচিট-প্রাপ্তি, কিছুতেই সামনের সারিতে দেখা যায়নি রাঘবকে। কেজরিওয়ালকে হেনস্থা করা হয়েছে বলে দলের বাকি নেতারা সরব হলেও, একটিও পোস্ট করেননি রাঘব। এমনকি দলের গুরুত্বপূর্ণ বৈঠকেও ইদানীং হাজিরা এড়াচ্ছিলেন তিনি।  সম্প্রতি যন্তরমন্তরে দলের তরফে বিজেপি-কে আক্রমণ করতে যে ‘জনসভা’র আয়োজন করা হয়, তাতেও যোগ দেননি রাঘব। এমনকি রাঘব দলবদলের পরিকল্পনা করছে বলেও শোনা যায়।

অশোক যদিও এ নিয়ে কোনও মন্তব্য করেননি। তাঁর দাবি, দল সকলকে সমান সুযোগ দেওয়ায় বিশ্বাসী। তবে দিল্লিতে জোর গুঞ্জন যে, আগামী বছর পঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে বিজেপি-তে যোগ দিতে পারেন রাঘব। যদিও সম্প্রতি সেই জল্পনা উড়িয়ে দেন সঞ্জয়। জানান, রাঘব তেমন ভাবনা চিন্তা করেনও যদি, তিনি সবার আগে বাধা দেবেন। কিন্তু তার পরি রাঘবের ডানা ছাঁটা হল।

from india https://ift.tt/2g96tRB
via IFTTT

Post a Comment

0 Comments

PM Modi: রাজ্য়ে প্রধানমন্ত্রী, আজ কোচবিহার রাসমেলা ময়দানে 'বিজয় সংকল্প সভা', দেখুন মোদির সফরসূচি