ED Raids IPAC: ফের আইপ্যাকে ED-হানা, এবার স্ক্যানারে ডিরেক্টর ঋষিরাজ সিংহ, কলকাতার টিমই তল্লাশি চালাচ্ছে হায়দরাবাদে

হায়দরাবাদ: ভোট কৌশলী সংস্থা আইপ্যাকের (IPAC)-এ ফের হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতার পর এবার হায়দরাবাদে। আইপ্যাকের আর এক ডিরেক্টর ঋষিরাজ সিংহের তিনটি ঠিকানায় একযোগে তল্লাশি অভিযান। কলকাতায় আইপ্যাক কর্তা প্রতীক জৈনের বাড়িতে ED-র যে টিম হানা দেয়, সেই টিমই হায়দরাবাদে তল্লাশি অভিযান চালাচ্ছে। (ED Raids IPAC in Hyderabad)

কয়লা পাচার মামলায় তদন্তে ফের ED-র স্ক্যানারে রয়েছে আইপ্যাক. ED-র দাবি, হাওয়ালার টাকার সঙ্গে জড়িত আইপ্যাক। কয়লা পাচারের কোটি কোটি টাকা তছরুপে অভিযুক্ত একজন হাওয়ালা অপারেটর, আইপ্যাক-কে কোটি কোটি টাকা লেনদেনের ব্যবস্থা করে দেয়। যদিও আইপ্যাক ওই অভিযোগ অস্বীকার করেছে। (ED Raids IPAC)

এর আগে, গত ৮ জানুয়ারি সল্টলেকে আইপ্যাকের অফিস ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্টিটের বাড়িতে তল্লাশি চালায় ED. ED-র তল্লাশির মধ্যেই দু'জায়গায় পৌঁছে যান পৌঁছে যান তৃণমূলনেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ED দলের প্রার্থিতালিকা এবং নথি হাতিয়ে নিতে এসেছিল, তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তোলেন মমতা। পরবর্তীতে মমতার বিরুদ্ধে নথি ছিনতাইয়ের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে যায় ED.

সেই নিয়ে বিস্তর টানাপোড়েন চলে। আইপ্যাকের দফতরে ED-র তল্লাশি চলাকালীন মমতার ভিতরে ঢুকে পড়া নিয়ে কড়া মন্তব্য় করে সুপ্রিম কোর্ট। বিচারপতি প্রশান্তকুমার মিশ্র প্রশ্ন করেন, "আপনারা যদি কেন্দ্রে ক্ষমতায় আসেন, আর কোনও রাজ্য়ের মুখ্য়মন্ত্রী যদি একই ধরনের কাজ করেন তাহলে আপনারা কী করবেন?" কেউ আইনের ঊর্ধ্বে নন বলেও মন্তব্য করে আদালত। আগামী ১৪ এপ্রিল সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি রয়েছে।

কিন্তু কয়লা পাচার মামলায় আইপ্যাকের কী সংযোগ? ED-র দাবি, ২০২০ সালের ২৭ নভেম্বর একটি মামলা দায়ের করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI. তাতে অনুপ মাজি-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, তার ভিত্তিতে ED একটি ECIR রেকর্ড করে। ED-র দাবি, অনুপ মাজির নেতৃত্বে কয়লা পাচারচক্র পশ্চিমবঙ্গে ECL-এর লিজ নেওয়া এলাকা থেকে বেআইনিভাবে কয়লা চুরি করত এবং কয়লা উত্তোলন করত। তদন্তে হাওয়ালা-যোগেরও প্রমাণ মিলেছে। আইপ্যাককে কোটি কোটি টাকা লেনদেনের ব্যবস্থা করে দেয় এক হাওয়ালা অপারেটর। হাওয়ালার টাকার সঙ্গে যে যে সংস্থার সংযোগ পাওয়া গিয়েছে, আইপ্যাক তার মধ্যে অন্যতম।

from india https://ift.tt/QImfqPo
via IFTTT

Post a Comment

0 Comments