কলকাতা: নির্বাচনের আগে সংকল্পপত্র প্রকাশ করেছে আজ বিজেপি। আর এবার পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য এবার বড় প্রতিশ্রুতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। এদিন তিনি বলেন, "রাজ্যের সমস্ত চাকরিতে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ ভারতীয় জনতা পার্টির সরকার দেবে।" এখানেই শেষ নয়, মহিলাদের নিরাপত্তার জন্য থাকবে, বিশেষ মহিলা পুলিশ ব্যাটালিয়ন, " দুর্গাসুরক্ষা স্কোয়াড"। আরও কী কী সুযোগ সুবিধা ? রইল বিস্তারিত।

[yt]https://youtu.be/6KNQsxxLKrU?si=lerLTHE32YgcLY-c[/yt]

আরও পড়ুন, "ক্ষমতায় এলে মহিলা ও বেকারদের মাসে ৩ হাজার টাকা", ঘোষণাপত্র প্রকাশ অমিত শাহের

"রাজ্যের সব চাকরিতে মহিলাদের ৩৩ শতাংশ আসন সংরক্ষণ ভারতীয় জনতা পার্টির সরকার দেবে.."

এদিন অমিত শাহ বলেন, "রাজ্যের সমস্ত চাকরিতে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ ভারতীয় জনতা পার্টির সরকার দেবে। ৭৫ লাখ লাখপতি দিদির পদ দিয়ে আমরা মহিলাদের আরও এগিয়ে নিয়ে যাব। প্রতিটা মণ্ডল এলাকায় একটি মহিলা পুলিশ স্টেশন এবং প্রতিটি পুলিশ স্টেশনে সহায়তা-ডেস্ক বসানো হবে। এবং প্রতিটি মহিলাকে সম্পূর্ণ সুরক্ষা প্রদান করতে, একটি থানা ও একটি মহিলা ডেস্ক চব্বিশ ঘণ্টা চালু থাকবে।'

মহিলাদের নিরাপত্তার জন্য থাকবে, বিশেষ মহিলা পুলিশ ব্যাটালিয়ন, " দুর্গাসুরক্ষা স্কোয়াড"

পাশাপাশি, তিনি মহিলাদের রাতে বাইরে বের হওয়া নিয়ে সেই বিতর্কিত মন্তব্যেও নিশানা করেছেন। শাহর কথায়, 'আমাদের সরকারে আসা মুখ্যমন্ত্রীকে এমন কোনও বক্তব্য রাখতে হবে না, যে রাতে মহিলারা বাইরে বের হবে কেন ? আমরা এমনই বাংলা গড়ে তুলব।' তিনি আরও বলেন, মাতঙ্গিনী হাজরা এবং রাণী রাসমণি, (নামকরণ করে) রাজ্যে আমরা দুটি মহিলা ব্যাটেলিয়ন বানাবো।' তিনি আরও বলেন, মহিলাদের সাবলম্বী করতে প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়ত প্রদান করা হবে। গর্ভবর্তী মহিলাদের ২১ হাজারের আর্থিক সহায়তা দেওয়া হবে।'

পরিবহণ ব্যবস্থাতেও সুযোগ সুবিধা

অমিত শাহ আরও বলেন, রাজ্য সরকারের সমস্ত বাসগুলিতে, মহিলাদের জন্য নিঃশুল্ক পরিবহণের ব্যবস্থা থাকবে। সন্দেশখালির ঘটনাকে সামনে রেখে, এই ধরণের সকল নিপীড়িত মহিলাদের শুনানি হবে। তাজপুরে আধুনিক বিকশিত পার্ক বানানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তাতে সমুদ্রকে ঘিরে ব্যবসাকে যতটা এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেদিকেও নজর দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি এদিন বিজেপির তরফে প্রতিশ্রুতিতে জানানো হয়েছে, আগামী ৫ বছরে ১ কোটি মানুষের জন্য, নতুন চাকরি ও স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরি করা হবে।

from india https://ift.tt/bldYIn1
via IFTTT
0 Comments