Kerala Assembly Election 2026: আঙুলে চোট, ব্যান্ডেজ থাকায় তরুণীকে ভোট দিতে বাধা ! তারপর...

Kerala Assembly Election 2026: ৯ এপ্রিল বৃহস্পতিবার বিধানসভা নির্বাচন ছিল কেরলে। সেখানকার ত্রিশূর বিধানসভা কেন্দ্রে প্রথমে এক তরুণীকে ভোট দিতে বাধা দেওয়া হয়, কারণ তাঁর বাঁ-হাতের তর্জনীতে ব্যান্ডেজ ছিল। চোট পেয়েছিলেন তরুণী। প্রিসাইডিং অফিসার জানিয়েছিলেন, যেহেতু তরুণীর হাতে ভোটের কালি লাগানো যাবে না, তাই তরুণী ভোট দিতে পারবেন না। তবে এরপর এই বিষয়ে হস্তক্ষেপ করে চিফ ইলেক্টোরাল অফিসার। ওই তরুণীকে লিখিত নির্দেশ দেন এবং তারপর ভোট দিতে পারেন ওই তরুণী। জানা গিয়েছে, তরুণীর নাম অক্ষয়া।

In Thrissur, a woman named Akshaya was initially stopped from voting because her left index finger was bandaged due to an injury. ​The Presiding Officer refused to let her vote since the election ink could not be applied to that finger. However, the Chief Electoral Officer… pic.twitter.com/nQdgRwtF9g
— Chief Electoral Officer Kerala (@Ceokerala) April 9, 2026

কেরলের পাশাপাশি গতকাল নির্বাচন ছিল পুদুচেরিতেও। আর ২ সপ্তাহ পরেই পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচন। ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট। ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট। প্রথম দফার ১৫২ আসনে ভোট গ্রহণ হবে এবং দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোট গ্রহণ করা হবে। আর ভোট গণনা হবে ৪ মে।

পশ্চিমবঙ্গের ভোটে আসছে আরও ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

পশ্চিমবঙ্গের ভোটে আসছে আরও কেন্দ্রীয় বাহিনী। জানা গিয়েছে, আরও দেড়শো কোম্পানি অতিরিক্ত বাহিনী পাঠাচ্ছে কেন্দ্র। নিরাপদে এবং সুষ্ঠু ভাবে ভোট করাতে তৎপর নির্বাচন কমিশন। আর তাই বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে আসছে আরও ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ ভোটের সময় আগের ২৪০০ কোম্পানির সঙ্গে আরও ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে ময়দানে। অতিরিক্ত বাহিনী পাঠানোর কথা জানিয়ে রাজ্যকে চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। অর্থাৎ মোট ২৫৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোটের সময় থাকবে এ রাজ্যে। আড়াই লক্ষেরও বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে এবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন করাতে উদ্যোগী জাতীয় নির্বাচন কমিশন।

পশ্চিমবঙ্গের ভোট নিয়ে নতুন কী কী নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন

এর পাশাপাশি কমিশন কমিশনের ৩ হাজার ক্যামেরা বুথের ভিতর-বাইরে, রাস্তায়, নাকা চেকিং-এর কাজ করছে। বুথের ক্যামেরায় কালো কাপড় বা বুথের ক্যামেরা বন্ধ দেখলে অবিলম্বে সেখানে পুনর্নিবাচন ঘোষণা করতে হবে। এছাড়াও ভোটের কাজে সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশকে নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে লেখা চিঠিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, ভোটের কাজে সিভিক পুলিশ, গ্রিন পুলিশ বা স্টুডেন্ট পুলিশকে কোনওভাবেই মোতায়েন করা যাবে না। এমনকী, ভোটের ৩ দিন আগে ও পরের দিন ইউনিফর্ম পরে কোনও ধরনের ডিউটি করতে পারবেন না সিভিক ভলান্টিয়াররা।

from india https://ift.tt/ZQwxHgh
via IFTTT

Post a Comment

0 Comments