কলকাতা : প্রকাশিত হয়েছে সিবিএসই দশমের ফলাফল (CBSE Class 10 Result)। আর সেখানেই ১০০ শতাংশ নম্বর পেয়েছে কলকাতার মেয়ে। ১০০ শতাংশ ! শুনে অবিশ্বাস্যই লাগবে সকলের। তবে দমদমের অনিশা ঘোষ সত্যিই ১০০ শতাংশ নম্বরই পেয়েছে সিবিএসই দশমের পরীক্ষায়। দেশে সম্ভাব্য প্রথম এই বাঙালি কন্যাই। অনিশার যমজ বোন অনীষ্কা। সেও পেয়েছে নজরকাড়া নম্বর, ৯৯.২ শতাংশ। দুই বোনের এমন দুরন্ত রেজাল্টের ফলে খুশির হাওয়া পরিবারে। প্রায় সব বিষয়েই ১০০-তে ১০০-ই পেয়েছেন অনিশা। বাঙালি কন্যার এমন রেজাল্ট শুনে চমকে গিয়েছেন সকলেই।

কোন বিষয়ে কত নম্বর পেয়েছে অনিশা

ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান এবং সোশ্যাল সায়েন্সে - সবেতেই ১০০-তে ১০০ পেয়েছেন অনিশা। বাংলায় পেয়েছেন ৯৭. AI- এর পরীক্ষাতেও অনিশার প্রাপ্ত নম্বর ১০০.

বুধবার ১৫ এপ্রিল প্রকাশিত হয়েছে সিবিএসই-র দশম শ্রেণীর ফলাফল। সেখানে দেখা গিয়েছে, ৯৫ শতাংশ বা তার থেকে বেশি নম্বর পেয়েছে ৫৫ হাজার ৩৬৮ জন ছাত্রছাত্রী। আর ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ২ লক্ষ ২১ হাজার ৫৭৪ জন ছাত্রছাত্রী। শতাংশের বিচারে ২.২৪ শতাংশ পরীক্ষার্থী পেয়েছে ৯৫ শতাংশের বেশি নম্বর এবং ৮.৯৬ শতাংশ ছাত্রছাত্রী পেয়েছে ৯০ শতাংশের বেশি নম্বর।

এই বছর মোট ২৪ লক্ষ ৮৩ হাজার ৪৭৯ জন ছাত্রছাত্রী পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করলেও পরীক্ষা দিয়েছে ২৪ লক্ষ ৭১ হাজার ৭৭৭ জন। এর মধ্যে পাশ করেছে ২৩ লক্ষ ১৬ হাজার ৮ জন। শতাংশের নিরিখে এই বছর ৯৩.৭ শতাংশ ছাত্রছাত্রী পাশ করেছে, যা গত বছরের তুলনায় ০.০৪ শতাংশ বেশি। গত বছর পাশের হার ছিল ৯৩.৬৬ শতাংশ।

The Central Board of Secondary Education declares 𝗖𝗹𝗮𝘀𝘀 𝗫 𝗥𝗲𝘀𝘂𝗹𝘁𝘀 𝟮𝟬𝟮𝟲
The students can check results on official CBSE portals.
𝗖𝗼𝗻𝗴𝗿𝗮𝘁𝘂𝗹𝗮𝘁𝗶𝗼𝗻𝘀! 🎉 pic.twitter.com/4OiCXl6GyB
— CBSE HQ (@cbseindia29) April 15, 2026

এবারের সিবিএসই দশমের পরীক্ষায় বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের ফলাফল নজরকাড়া। ২০২৬ সালের পরীক্ষায় ৪৫২ জন বিশেষভাবে সক্ষম শিক্ষার্থী ৯০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে।

সিবিএসই দশমের ফলাফল সিবিএসই- এর ওয়েবসাইট ছাড়াও আরও একাধিক উপায়ে দেখা গিয়েছে এই বছর। এবারের সিবিএসই দশম শ্রেণির পরীক্ষার রেজাল্ট সিবিএসই- এর অফিশিয়াল ওয়েবসাইটের পাশাপাশি দেখা গিয়েছে ডিজি লকার (DigiLocker), উমঙ্গ অ্যাপ (UMANG App)-সহ একাধিক জায়গায়।

from india https://ift.tt/YZjI3Sl
via IFTTT
0 Comments