Lok Sabha Seat Increase : বাড়ছে লোকসভার আসন সংখ্যা ? মহিলাদের জন্য বরাদ্দ কত সিট, কোন রাজ্যেই বা কত আসন বাড়তে পারে

নয়া দিল্লি : বৃহস্পতিবার লোকসভায়, মহিলা সংরক্ষণ, আসন পুনর্বিন্যাস ও কেন্দ্রশাসিত অঞ্চল আইনের সংশোধন সহ মোট ৩টি বিল পেশ করল মোদি সরকার। যা নিয়ে শুক্রবার বিকেলে হবে ভোটাভুটি। লোকসভায় আসন সংখ্যা বৃদ্ধির পাশাপাশি মহিলাদের জন্য আসন সংরক্ষণ নিয়ে বৃহস্পতিবার বড় ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় আইন মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার লোকসভার বিশেষ অধিবেশনে তিনটি বিল পেশ করেছে। এর মধ্যে অন্যতম হল লোকসভায় আসন সংখ্যা বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাব। লোকসভার আসন সংখ্যা প্রায় ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। বর্তমানে লোকসভার আসন সংখ্যা ৫৪৩ রয়েছে। তা বাড়িয়ে ৮৫০ করার পরিকল্পনা রয়েছে সরকারের। এর মধ্যে ৮১৫ জন লোকসভার সাংসদ সমস্ত রাজ্য থেকে নির্বাচিত হবে, ৩৫ জন সাংসদ আসবেন কেন্দ্রশাসিত অঞ্চল থেকে।

কোন রাজ্যের আসন বেড়ে কত হতে পারে লোকসভায়

সংসদে নারী সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল পাস হয়ে গেলে তামিলনাড়ুতে লোকসভার আসন সংখ্যা ৩৯ থেকে বেড়ে ৫৯ হবে। উত্তরপ্রদেশের ক্ষেত্রে এই সংখ্যাটা হবে ১২০, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ৬৩, কেরলের ক্ষেত্রে ৩০, গুজরাতের ক্ষেত্রে ৩৯ - এমনটাই জানা গিয়েছে সরকারি সূত্রে। বৃহস্পতিবার লোকসভায় আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল পেশ হয়েছে। আগামীকাল অর্থাৎ শুক্রবার আলোচনার পর ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার লোকসভার আসন সংখ্যা বৃদ্ধির পাশাপাশি মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ নিয়েও আলোচনা হয়েছে। আজ লোকসভায় সংবিধানের ১৩১-তম সংশোধনী বিল, আসন পুনর্বিন্যাস বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল পেশ করা হয়েছে।

মহিলাদের জন্য ২৭২ আসন সংরক্ষিত

কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানিয়েছেন যে, সমস্ত রাজ্যের লোকসভা আসনই ৫০ শতাংশ করে বৃদ্ধি পাবে। ৮১৫ আসনের মধ্যে ২৭২টি আসন মহিলা সাংসদদের জন্য সংরক্ষিত থাকবে, যা বিধানসভার মোট সদস্য সংখ্যার এক-তৃতীয়াংশ। পুরুষ সাংসদ বা কোনো রাজ্যের আসন সংখ্যা হ্রাস পাবে না। সকলেই নিজেদের শক্তি ধরে রাখতে পারবে। পাশাপাশি তফশিলি জাতি ও তফশিলি জনজাতিভুক্ত মহিলাদের জন্যও আলাদা সংরক্ষণের ব্যবস্থা থাকবে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৩ সালে মহিলা সংরক্ষণ বিল পাশ করা হয়েছিল। ২০২৬ সালের জনগণনা ও আসন পুনর্বিন্যাসের পর এর বিধানগুলি কার্যকর করা হবে।

বৃহস্পতিবার লোকসভায় কেন্দ্রের তরফে মূলত আলোচনা হয়েছে সংবিধান সংশোধনী বিল, রাজ্যগুলির সীমানা পুনর্বিন্যাস, কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল - এগুলি নিয়ে। কেন্দ্রের দাবি মহিলা জনপ্রতিধিদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ কার্যকর করতেই উদ্যোগী তারা। মহিলা সংরক্ষণ বিল আগেই পাস হয়ে গিয়েছে সংসদে। বিরোধীরা সেই বিলে সমর্থনও জানিয়েছিলেন।

from india https://ift.tt/hLWX8vi
via IFTTT

Post a Comment

0 Comments

Lok Sabha Seat Increase : বাড়ছে লোকসভার আসন সংখ্যা ? মহিলাদের জন্য বরাদ্দ কত সিট, কোন রাজ্যেই বা কত আসন বাড়তে পারে