Strait Of Hormuz : হরমুজ দিয়ে জাহাজ গেলে আটকাবে মার্কিন নৌ-বাহিনী, ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) এই হুমকির পরই পাল্টা দিয়েছে ইরান (US Iran War)। যার জেরে হরমুজ দিয়ে জাহাজ যাতায়াত এখন সবার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে হরমুজ প্রণালী দিয়ে আসা ভারতের জাহাজগুলির বিষয়ে স্পষ্ট করল ইরান । জানুন কী বলেছে তেহরান।

ভারতের জাহাজগুলি থেকে টোল নিয়েছে ইরান ?
হরমুজ প্রণালী দিয়ে আসা জাহাজগুলি থেকে ইরান টোল নেওয়ার কথা বলতেই শুরু হয়েছিল জোর জল্পনা। তবে কি ভারতকেও টাকা নিয়ে তেলের ট্যাঙ্কার যাওয়ার অনুমতি দিয়েছে ইরান ? যে বিষয়ে এবার স্পষ্ট উত্তর দিল নয়াদিল্লিতে নিযুক্ত ইরানের দূত। তিনি বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে ভারতের জাহাজ যাতায়াতের জন্য় কোনও টোল নেয়নি ইরান।

[yt]https://youtu.be/Sh5ld1f8e8A?si=duzq3dcSMxAgSMy8[/yt]

আগামী দিনে ভারতকে টোল দিতে হবে ?
এই বলেই থেমে থাকেননি ফতেলি। ইরানের রাষ্ট্রদূত বলেন, ''আগামী দিনেও হরমুজ ভারতের জাহাজ চলাচলের জন্য খোলা থাকবে। এখনও পর্যন্ত আমরা ভারতের থেকে কোনও মাশুল নিয়েছি কি না তা ভারত সরকারের কাছেই জানতে চাইতে পারেন। এই কঠিন সময়ের মধ্যে আমাদের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় থাকবে। আমরা বিশ্বাস করি, ইরান ও ভারত কমন ইন্টারেস্টে বিশ্বাসী।”

একটি সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে ফতেলি জানান, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে চলাচলের বিষয়টি সহজতর করতে ইরান ভারতের সঙ্গে ‘নিবিড় যোগাযোগ’ বজায় রেখে চলেছে। “হরমুজ প্রণালী দিয়ে তাদের জাহাজগুলির চলাচলের অনুমতি প্রদানের বিষয়ে ভারত সরকারের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে।”

কেন ভারতকে হরমুজে টোল দিতে হবে
সম্প্রতি হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলির থেকে টোল নেওয়ার কথা বলে ইরান। এর পরই ভারতের দিকে ওঠে আঙুল। সমালোচকরা বলতে থাকে, তবে কি বন্ধু দেশ ইরানের থেকেও টাকা দিয়ে জাহাজ ছাড়াতে হচ্ছে নয়াদিল্লিকে ? যা স্পষ্ট করে দেয় দিল্লি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়ে দেন, হরমুজ দিয়ে জাহাজ যাতায়াতের জন্য টোল প্রসঙ্গে ইরানের সঙ্গে কোনও আলোচনা হয়নি।

২১ ঘণ্টার শান্তি আলোচনাতেও মেলেনি সমাধান সূত্র

প্রায় ৪০ দিন কেটে গিয়েছে আমেরিকা-ইরান যুদ্ধের। সম্প্রতি পাক্সিতানের মধ্যস্থতায় শাব্তি আলোচনায় বসেছিল দুই দেশ। যদিও দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনার পরও কোনও সমাধানসূত্রে মেলেনি। নতুন করে হরমুজে নৌবাহিনী পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

from india https://ift.tt/nNiUO5d
via IFTTT
0 Comments