Aam Aadmi Party: আম আদমি পার্টির সাংসদ অশোক মিত্তলের বাড়িতে এবার ED তল্লাশি, রাঘব চাড্ডার স্থলাভিষিক্ত হন সম্প্রতিই

নয়াদিল্লি: আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ অশোক মিত্তলের বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিদেশি মুদ্রা লেনদেন আইনে একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। অতি সম্প্রতিই অশোককে রাজ্যসভায় গুরুদায়িত্ব দেয় আম আদমি পার্টি। রাঘব চাড্ডার জায়গায় তাঁকে রাজ্যসভায় উপদলনেতা করা হয়। রাঘব বিজেপি-তে যেতে পারেন, পঞ্জাব বিধানসভা নির্বাচনে তাঁকে গুরুদায়িত্ব দেওয়া হতে পারে বলে এই মুহর্তে জোর জল্পনা জাতীয় রাজনীতিতে। (ED Raids at Ashok Mittal)

৬১ বছর বয়সি অশোক পেশায় ব্য়বসায়ী। তিনি Lovely Group-এর প্রধানও, যারা Lovely Professional University চালায়। অতি সম্প্রতিই রাঘবের স্থলাভিষিক্ত হন। পঞ্জাবে তাঁর একাধিক সম্পত্তিতে তল্লাশি চালাচ্ছে ED. গুরুগ্রাম, জলন্ধর, ফগওয়ারা-সহ আট-নয়টি জায়গায় তল্লাশি চলছে। তাঁর সংস্থা, বাড়ি, ফার্ম হাউসে তল্লাশি চালাচ্ছেন ED আধিকারিকরা। (Aam Aadmi Party)

অশোকের ছেলের সংস্থাতেও ED তল্লাশি চালাচ্ছে বলে খবর। অশোকের দাদা রমেশ মিত্তল এবং নরেশ মিত্তলের বাড়িতেও পৌঁছে গিয়েছে ED. Lovely Group-এর উপরই মূলত নজর ED-র। Lovely Professional University, Lovely Autos, Lovely Sweets, Lovely Distance Education Centre-এর নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। জলন্ধরে Lovely Professional University-র ক্যাম্পাসে দেখা গিয়েছে ED আধিকারিকদের। সেখানে বিভিন্ন নথিপত্র, লেনদেনের রেকর্ড খুঁটিয়ে দেখা হচ্ছিল।

ED সূত্রে জানা গিয়েছে, Lovely Group-এর লেনদেনে অনিয়ম চোখে পড়েছে। বিদেশি মুদ্রা লেনদেন আইনে তাই তদন্ত চলছে। যদিও আম আদমি পার্টি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার অভিযোগ তুলছে। নির্বাচনের আগে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে বিরোধীদের হেনস্থা করা হচ্ছে বলে দাবি তাদের।

আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের দাবি, পঞ্জাব নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। দলের নেতা সঞ্জয় সিংহের মতে, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই অশোকের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাকে লেলিয়ে দেওয়া হয়েছে। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মান লেখেন, ‘পঞ্জাব নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। আম আদমি পার্টির সাংসদ অশোক মিত্তলের বাড়ি ও ইউনিভার্সিটিতে ED হানা, একেবারে মোদির স্টাইল’।

আম আদমি পার্টির পঞ্জাব শাখার সভাপতি আমন আরোরা আবার সরাসরি রাঘবের সঙ্গে এই ঘটনার সংযোগ তুলে ধরেছেন। তাঁর বক্তব্য, ‘২+২ করলেই বোঝা যাবে ওঁর (রাঘব চাড্ডা) সংযোগ রেছে। বিজেপি-র বিরোধিতা করলেই অ্যাকশন শুরু’। অশোকের বিরুদ্ধে কোনও অভিযোগ ধোপে টিকবে না, দলের অন্য নেতাদের মতো শেষমেশ তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগও খারিজ হয়ে যাবে বলে দাবি আমনের।

২০২৭ সালের মার্চে পঞ্জাবে বিধানসভা নির্বাচন রয়েছে।

from india https://ift.tt/hjGMtXd
via IFTTT

Post a Comment

0 Comments

Lok Sabha Seat Increase : বাড়ছে লোকসভার আসন সংখ্যা ? মহিলাদের জন্য বরাদ্দ কত সিট, কোন রাজ্যেই বা কত আসন বাড়তে পারে