National Flag: ফিতে কাটতে ডাকা হয়েছিল, তেরঙ্গা দেখেই বেঁকে বসলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, ভিডিও ভাইরাল

নয়াদিল্লি: ফিতে কাটতে গিয়েছিলেন। কিন্তু তেরঙ্গায় শোভিত ফিতে স্তম্ভিত। ফিতে কাটতে অস্বীকার করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। জাতীয় পতাকার মতো দেখতে তেরঙ্গা ফিতের উপর কাঁচি চালাতে পারবেন না বলে জানিয়ে দিলেন। (Omar Abdullah)

৫৬ বছর বয়সি ওমর শ্রীনগরের কাশ্মীর হাটে ‘Know Your Artisans’ অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়েছিলেন। ঘটনাস্থল থেকে যে ভিডিও সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, ফিতে কাটতে সোজা এগিয়ে আসেন ওমর। কিন্তু ফিতে দেখে কার্যত থমকে দাঁড়ান তিনি। এর পরই নিজের অবস্থান জানিয়ে দেন। (National Flag)

তেরঙ্গা ফিতেটি হাতে ধরে ওমর সেটি খুলে নিতে বলেন। একই সঙ্গে জানিয়ে দেন, তিনি তেরঙ্গায় শোভিত ওই ফিতে কাটবেন না। ওমরকে বলতে শোনা যায়, “এটা কাটতে পারব না আমি। ওদিক থেকে খুলুন ফিতে। দুই দিক থেকে খুলে দিন।” গেরুয়া, সাদা, নীল রং এবং অশোক চক্রে শোভিত ওই ফিতে হাতে ধরে গুটিয়ে রাখেন তিনি।

#WATCH | Srinagar | Jammu & Kashmir CM Omar Abdullah refuses to cut a tricoloured inaugural ribbon to mark the official opening of the two-day Handicrafts & Handloom Exhibition, instead asks the organisers to remove it and keep it safely pic.twitter.com/d2o6kYzKH2
— ANI (@ANI) April 15, 2026

ওমরের সঙ্গে ওই অনুষ্ঠানে শামিল হতে যান উপত্যকার উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধরি, তাঁর উপদেষ্টা নাসির আসলাম ওয়ানি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে সময় লাগেনি। নেটিজেনরা তাতে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ওমরকে। এক নেটিজেন লেখেন, ‘ওমর আবদুল্লাকে অভিনন্দন। যেভাবে উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়েছেন উনি, সঠিক পদক্ষেপ করেছেন, তা প্রশংসনীয়’। অন্য একজন লেখেন, ‘আপনার প্রতি সম্মান বেড়ে গেল। আপনি আদর্শ। ভারত মাতা কি জয়’। এর পরও ওমরের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা হবে, তাঁর কাছ থেকে দেশপ্রেমের সার্টিফিকেট চাওয়া হবে বলেও মন্তব্য করেন অনেকে। ওমর নিজে যদিও এখনও প্রতিক্রিয়া জানাননি।

ওমর আবদুল্লার দল ন্যাশনাল কনফারেন্সও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের বক্তব্য, ‘তেরঙ্গার আসল সম্মান একেই বলে। বর্তমান সময়ে দেশপ্রেম যখন সস্তার টেলিভিশন আলোচনায় নেমে এসেছে, এই ধরনের পদক্ষেপ সব তর্জন-গর্জনকে ছাপিয়ে যায়’। কিন্তু তেরঙ্গা শোভিত ফিতে রাখাই হল কেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এর নেপথ্যে ষড়যন্ত্র থাকতে পারে বলেও দাবি করেছেন কেউ কেউ।

from india https://ift.tt/xuTqKhY
via IFTTT

Post a Comment

0 Comments

Lok Sabha Seat Increase : বাড়ছে লোকসভার আসন সংখ্যা ? মহিলাদের জন্য বরাদ্দ কত সিট, কোন রাজ্যেই বা কত আসন বাড়তে পারে