সুনীত হালদার, হাওড়া: পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে হরমুজ প্রণালী বন্ধ, বিপাকে বাংলার মৎস্য ব্যবসা, ক্ষতি প্রায় ১০০ কোটি টাকা ! পশ্চিম এশিয়ায় চলতে থাকা যুদ্ধের কারণে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন পশ্চিমবঙ্গের মৎস্য ব্যবসায়ীরা। মাছের আমদানি ও রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ায় এখনও পর্যন্ত প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে এবং ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।

[yt]https://youtu.be/6BpZtfP6DRM?si=t_ZI3USJW69kf8lG[/yt]

আরও পড়ুন, 'যুবসাথী'-র 'দরখাস্ত' নিয়ে এবার জরুরি বার্তা মমতার," আরও....পাবেন"

গত ৫০ দিনেরও বেশি সময় ধরে চলা এই সংঘর্ষে ইরান এবং ইজরায়েল-আমেরিকার যৌথ বাহিনীর মধ্যে উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে মৎস্য ব্যবসায়। ব্যবসায়ীদের মতে, ওমান, কাতার, ভিয়েতনাম এবং মায়ানমার থেকে বিপুল পরিমাণ পমফ্রেট, পাঙ্গাস, চাঁদা ও খয়রা মাছ আমদানি করা হয়। অন্যদিকে, পশ্চিমবঙ্গ থেকে চিংড়ি, কাতলা, রুই, পাবদা, চিতল ও আড়-ট্যাংরা মাছ পশ্চিম এশিয়ার দেশগুলির পাশাপাশি ব্রিটেন ও আমেরিকায় রপ্তানি করা হয়।

ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন, কলকাতার সেক্রেটারি সৈয়দ আনোয়ার মকসুদ জানিয়েছেন, যুদ্ধের কারণে জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় ইমপোর্টার ও এক্সপোর্টাররা সব ধরণের অর্ডার বাতিল করেছেন। ফলে হরমুজ প্রণালী দিয়ে কনটেইনার জাহাজ চলাচল কার্যত বন্ধ রয়েছে। তিনি আরও জানান, পশ্চিমবঙ্গের প্রায় ৭০ জন রপ্তানিকারক এবং মুম্বই ও গুজরাটের ১০০-র বেশি রপ্তানিকারক আপাতত তাঁদের ব্যবসা বন্ধ রেখেছেন। অন্তত ৫০টি কনটেইনার মাছের অর্ডার বাতিল হয়েছে, যার ফলে প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

এদিকে উপসাগরীয় সংকট নিরসনে ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি বৈঠকের প্রথম দফা ব্যর্থ হয়েছে। দ্বিতীয় দফা বৈঠক হওয়ার সম্ভাবনা থাকলেও এখনও কোনও নিশ্চিত সমাধান সামনে আসেনি। ফলে হরমুজ প্রণালী পুনরায় খুলে যাওয়া এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন মৎস্য ব্যবসায়ীরা।

from india https://ift.tt/wEu1SbA
via IFTTT
0 Comments